
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছে চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল। শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
