প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী ও মাঝারি বৃষ্টি শনিবারও থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা। একই সঙ্গে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
