প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪১

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক তিন দিন ধরে আটকা পড়েছেন। এর মধ্যে স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৫৫০ জন পর্যটক ১১টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছেছেন।
