
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৬:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দে ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রেওয়াজ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে আদালতের একটি রায় বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জমির দখল বুঝিয়ে দেওয়ার সময় ঢোল পিটিয়ে আদালতের আদেশ প্রচার করা হয়। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।
