শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নদীর পানি বৃদ্ধি পেয়েছে ডুবেছে সরাইল- অরুয়াইল রাস্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ২৩:১০

শেয়ার করুনঃ
নদীর পানি বৃদ্ধি পেয়েছে ডুবেছে সরাইল- অরুয়াইল রাস্তা

কয়েকদিনের মুষলধারে বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে মেঘনাওতিতাস নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর কারণে সরাইল- অরুয়াইল রাস্তায় পাকশিমুল এলাকার রাস্তার অংশ পানির নিচে অনেকেই বলেছেন তিতাস ও মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে আর কয়েক দিনের মুষলধারে বৃষ্টির কারণে সরাইল এলাকার চারিদিকে পানি বৃদ্ধি পেয়ে থৈথৈ অবস্থায় আছে। কারো বাড়ির পাশে খাল মেরে রাস্তায় পানি উঠেছে আবার কোন জায়গায় উঠা শুরু করেছে। সরাইল সদরে জাঙ্গালিয়া খাল মেরে ফসলি জমি মেরে ভাটি জমিতে নতুন ঘর-বাড়ির চারপাশে পানি দেখতে পাওয়া যায়।

অনেক পরিবারের পক্ষ থেকে বলেছেন যে পানির জন্য আমরা ঘর থেকে বের হতে পারি না আমরা থাকি বন্দের মাঝে। এখন আসা যাওয়া করতে এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার (২২ জুন) সকালের দিকে পাকশিমুল এলাকায় গেলে দেখা যায়, সরাইল- অরুয়াইল রাস্তায় পানি যানবাহন ধীর গতিতে চলাচল  করছে সতর্ক অবস্থায়। পথচারীদের মাঝে আতংক বিরাজ করতেছে যদি এর চাইতে বেশি পানি বেড়ে যায় তাহলে চলাচল করা যাবেনা না বলে তারা জানান। এ সময় অনেকে জানান আমাদের বাড়ির ঘরের চার দিকে পানি উঠে গেছে রাস্তা সব তলিয়ে গেছে। এখন যে অবস্থা নৌকায়  আসা যাওয়া করতে হবে। এদিকে ভারী বৃষ্টির কারণে উপজেলার ছোট ছোট নদী ও খাল ভরে গেছে পানিতে।

চারদিকে শুধু পানি আর পানি।নদীপাড়ের মানুষজন জানায়, পানি বেড়ে যাওয়ার কারণে উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা, শাহজাদাপুর, নোয়াগাঁও কালিকচ্ছ, শাহবাজপুর সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ভাটি অঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানান, পরিস্থিতি মোকাবেলায় সরাইল উপজেলা প্রশাসনে ৬ হাজার মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আজ থেকে  দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের আশ্বাস দিয়েছেন সরাইল উপজেলা প্রশাসন।

উল্লেখ ভারী বৃষ্টির ফলে উপজেলার সরাইল- লাখাই আঞ্চলিক সড়কে পাশে সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসা মাঠের পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। পাশের খাল দখল করেছে একদল  প্রভাবশালী ব্যক্তিরা। বৃষ্টি হলে শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পানি জমে। এই নিয়ে কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। সরকারি খাল উদ্ধারের উদ্যোগ না নিয়ে সড়কের মধ্যে ফাঁক করে পাইপ দিয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, সোলাকান্দি ভাটি এলাকায় পনরটি পরিবার পানি বন্দি রয়েছে। আমার এলাকার পানি রক্ষা বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। সরাইল- অরুয়াইল রাস্তা ভেঙ্গে পানির নিচে চলাচলের দূর্ভোগে পড়েছে এলাকার মানুষ। চেয়ারম্যান বলেন, বর্তমানে অরুয়াইল বন্যার স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে প্রায় গ্রামে এখন পানি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, সদর ইউনিয়নের প্রায়ই খালে পানি ভরে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বন্দে যে বাড়ি ঘর আছে তারা পানি বন্দি অবস্থায় আছে চতুর্দিকে পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাটে তলিয়ে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমার এলাকায়  শোলাবাড়ি ও শাখাইতি মেঘনা নদী ভাঙ্গনের ২৫ টি পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। বর্তমানে কয়েকটি রাস্তা তলিয়ে গেছে যদি এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে বিপর্যয় অবস্থায় ভোগ করতে হবে। এই ব্যাপারে আমি ইউএনও স্যারকে লিখিতভাবে জানাবো।

কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া বলেন, নদী খাল মেরে বতর্মানে সহনীয় অবস্থায় রয়েছে। নিচু এলাকায় কিছু মানুষের বাড়ি ঘরে পানি চলে গেছে তবে এই অবস্থার অবনতি হলে রাস্তা ঘাটে চলাফেরাসহ মানুষের দুর্ভোগ হবে।উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, যেসব রাস্তা ইতিমধ্যে  পানির নীচে তলিয়ে গেছে আমরা এইসব রাস্তার রিপোর্ট তৈরি করছি। সরাইল- অরুয়াইল রাস্তার  ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে জানানো হয়েছে। 

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহি অফিসার মো.আরিফুল হক মৃদুল এ প্রতিনিধিকে বলেন, উপজেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। ইতিমধ্যেই বরাদ্দ পেয়েছি শুকনো খাবার প্যাকেট করার পর বিতরণ করা হবে। উপজেলার আশ্রয়ন প্রকল্প সহ ত্রাণ বিতরণ করা হবে। বর্তমান অবস্থার অবনতি হলে  ইউএনও বলেন,পরিস্থিতি মোকাবেলা করতে ৬ হাজার মানুষকে আশ্রয় দিতে। দুর্গত এলাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অরুয়াইল আশ্রয়কেন্দ্রকে আমারা প্রস্তুত রেখেছি। এ ব্যপারে আমরা সবাই  মাঠ পর্যায়ে কাজ করছি।

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের