প্রকাশ: ৯ জুন ২০২৬, ১৭:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অনলাইন জুয়া, উচ্চ সুদের ঋণ ও মাদকের ত্রিমাত্রিক প্রভাবে যুবসমাজ ভয়াবহ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের মুখে পড়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায়, এই তিনটি সামাজিক ব্যাধি—মাদক, সুদ ও অনলাইন জুয়া—এখন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত হয়ে পুরো সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।
