দিনাজপুরের হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের ৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) সকাল দশটায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ের চতুর্থ তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত সদস্য বৃন্দের আসন গ্রহণ করা হয়।
এরপর সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।
প্রথমে সংগঠনের কোষাধ্যক্ষ হুমায়ন কবির (তুফান) ২০২৫-২৬ অর্থ বছরের আয় ব্যায় উপস্থাপন করেন। এবিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও সভায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন ও ট্রাক চলাচলের সার্বিক মানোন্নয়ন এবং মালিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী সরদার।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের মোঃ জোয়ারদার, মোঃ নবিবুল ইসলাম মোঃ মামুনুর রশীদ লেবু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বাবলুর রহমান, হেলেন সরকার, আব্দুল মমিন সহ সকল সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় এবং সভায় উপস্থিত সদস্যদের একটি করে ছাতা উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।