মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬১৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৬:৩৪

শেয়ার করুনঃ
কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রস্তাবিত বাজেটে স্থানীয় পর্যায়ে পরিচালিত স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে নতুন উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে আরও উৎসাহ পাবেন বলে মনে করা হচ্ছে।

আরও

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

শুধু তাই নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানের আমদানি করা বিভিন্ন সেবা এবং অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের প্রস্তাব করা হয়েছে। সরকারের মতে, এতে উদ্ভাবনভিত্তিক ব্যবসার ব্যয় কমবে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, স্টার্টআপ খাতের জন্য দেওয়া এসব ভ্যাট অব্যাহতি ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। দীর্ঘমেয়াদি এ সুবিধা বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অন্যদিকে, কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের জন্যও এসেছে বড় স্বস্তির খবর। তাদের প্রদত্ত সেবার ওপর বর্তমানে কার্যকর ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যা ডিজিটাল অর্থনীতির বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

কনটেন্ট নির্মাতা ভ্যাট প্রত্যাহারফ্রিল্যান্সার ভ্যাট সুবিধাস্টার্টআপ ভ্যাট অব্যাহতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আগস্টে প্রজ্ঞাপন না এলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

আগস্টে প্রজ্ঞাপন না এলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

এছাড়া বিদেশি ঋণ পরিশোধে ৪৬ হাজার কোটি টাকা ব্যয়, বিদেশি অনুদান থেকে ৬ হাজার ১৫০ কোটি টাকা সংগ্রহ এবং ব্যাংক ঋণ থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা এবং ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের প্রথম দিনকে কেন্দ্র করে মঙ্গলবার বঙ্গভবনে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত আনুষ্ঠানিক এসকর্ট প্রদান করে। গাড়ি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এটি ছিল রাষ্ট্রপতি

অক্টোবরে আইএমএফ বৈঠকের পর বেতন কাঠামোতে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাবনা

অক্টোবরে আইএমএফ বৈঠকের পর বেতন কাঠামোতে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাবনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি আইএমএফ ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের ফলাফলের ওপর নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। টিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল রাজস্ব আহরণ এবং সরকারি ব্যয় বৃদ্ধির ঝুঁকির কারণে আইএমএফ অন্তত দুই

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

রাজধানী ঢাকা ও আশপাশের অপরাধ জগত নিয়ন্ত্রণে আবারও সক্রিয় হয়ে উঠেছে পেশাদার খুনি ও চুক্তিভিত্তিক কিলার গ্রুপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে, বর্তমানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অর্ধশতাধিক পেশাদার শুটার বা কিলার সরাসরি হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের মিশনে অংশ নিচ্ছে। এর ফলে রাজধানীতে খুনের ঘটনা বেড়েছে। এমনকি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরাও অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হচ্ছে। সম্প্রতি পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ