সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে তীব্র সতর্কবার্তা দিলেন মোদি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:১০

শেয়ার করুনঃ
স্বাধীনতা দিবসে পাকিস্তানকে তীব্র সতর্কবার্তা দিলেন মোদি

পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকির পর ফের তপ্ত হয়ে উঠেছে ভারত–পাকিস্তান সম্পর্ক। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট সতর্কবার্তা দেন পাকিস্তানকে। তিনি বলেন, পাকিস্তানের কাছ থেকে আসা পারমাণবিক হুমকি ভারত মোটেও সহ্য করবে না। বরং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।

মোদি তার বক্তব্যে আরও বলেন, ভারত বহু বছর ধরে সন্ত্রাসবাদ সহ্য করেছে। কিন্তু এবার সন্ত্রাসী ও সন্ত্রাসবাদী রাষ্ট্রকে এক করে দেখা হবে। “ওরা মানবতার শত্রু। কারো জন্য আলাদা মানদণ্ড হবে না,”—বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, শত্রুরা যদি অপরাধ চালিয়ে যায়, তাহলে সেনাবাহিনীই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

তিনি পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি নিয়েও কড়া অবস্থান নেন। বলেন, ভারতীয় কৃষকের প্রাপ্য পানি পাকিস্তানে গিয়ে সেচে ব্যবহার হচ্ছে, অথচ ভারতের কৃষিজমি শুকনো পড়ে আছে। “পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না,”—উল্লেখ করে মোদি বলেন, এখন ভারত নিজেদের পানি নিজেদের স্বার্থে ব্যবহার করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

হুতিদের গোপনে গোয়েন্দা তথ্য দিচ্ছে আমিরাত, সৌদি জোটে নতুন সংকট

হুতিদের গোপনে গোয়েন্দা তথ্য দিচ্ছে আমিরাত, সৌদি জোটে নতুন সংকট
বিশ্লেষকদের মতে, মোদির এ বক্তব্য কেবল স্বাধীনতা দিবসের রাজনৈতিক ভাষণ নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার সূচনা। পাকিস্তান যদি কড়া ভাষার পাল্টা জবাব দেয়, তবে দুই দেশের মধ্যে সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

ভারত–পাকিস্তানসতর্কবার্তাভারত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবা বাতিলের দাবিতে জার্মানিজুড়ে বিক্ষোভে নেমেছে জেন জি প্রজন্মের তরুণেরা। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভকে কেন্দ্র করে লুটপাট, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয় এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করার নির্দেশও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। শনিবার (৩১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতার একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। এতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, দুই

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর কথা বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শনিবার (৩১ অক্টোবর) ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা