
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭

পরিবার, সমাজ কিংবা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের ঘটনা বা খবর গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই ঘটতে দেখা যায়। এসব শিশু নির্যাতন কী ধরণের অপরাধ? এ অপরাধ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এ সম্পর্কে ধর্মীয় নির্দেশনাই বা কী? বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানি এ সম্পর্কে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।তিনি বলেন, হজরত আশরাফ আলি থানবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘রাগান্বিত অবস্থায় কখনও শিশুকে মারবে না। বাবা-মা শিক্ষকদের জন্যও এ একই কথা। রাগ কমে যাওয়ার পর চিন্তা-ভাবনা করে শিশুদের উপযোগী শাস্তি দেয়া। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শিশু ছাত্র-ছাত্রীদের উত্তম শাস্তি হলো- ছুটি মাফ করে দেয়া। শিশুর উপর এর খুব প্রতিক্রিয়া হয়ে থাকে।
রাগের মাথায় শিশুর প্রতি অত্যাচার না করে শালীন ও মার্জিত উপায়ে হালকা শাস্তি কিংবা মানসিক পরিবর্তনে সহায়ক কাজ করা।যেহেতু আল্লাহ তাআলা শিশুর প্রতি অন্যায় আচরণের বিষয়টি ক্ষমা করবেন না সেহেতু শিশুর প্রতি মানবিক হওয়ার বিকল্প নেই। তাই রাগের মাথায় শিশুর প্রতি অমানবিক আচরণ না করে ঠাণ্ডা মাথায় ইতিবাচক আচরণ করাই শ্রেয়।