বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সড়কে জন দুর্ভোগ ইসলামে নিষিদ্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১৬:১৪

শেয়ার করুনঃ
সড়কে জন দুর্ভোগ ইসলামে নিষিদ্ধ

দুর্ভোগ বা হয়রানি মানুষের জন্য অনেক কষ্টের। মানুষকে দুর্ভোগ বা হয়রানিতে ফেলে কষ্ট দেয়া ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় কেউ কাউকে দুর্ভোগ বা হয়রানিতে ফেললে তার জন্য রয়েছে মারাত্মক গোনাহ। দেশে শান্তি ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য সরকার নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে। এ আইনে জরিমানা বা সাজার পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় বাস অবরোধ আন্দোলনে নেমেছে যানবাহন শ্রমিক-মালিক সমিতি। আর এতে অসহনীয় কষ্টের শিকারে পরিণত হয়েছে দেশের সাধারণ মানুষ। 

আবার বাজার নিয়ন্ত্রণে বিভাগীয় দায়িত্বশীল ব্যক্তিরা ব্যর্থ হয়েছে। পেঁয়াজে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে মুষ্টিমেয় কিছু লোক ফায়েদা লুটে নিলেও অধিকাংশ মানুষই চরম সমস্যার সম্মুখীন হয়েছে। কোনো কারণ ছাড়াই লবনের দাম বৃদ্ধির গুজব উঠেছে। এতেও হয়রানি ও কষ্টের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এসব ক্ষেত্রে মানুষকে কষ্ট দেয়াও ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উন্নয়নের নামে মাসের পর মাস সড়কে খোঁড়াখুড়ির মাধ্যমে মানুষকে দুর্ভোগ ও হয়রানি করাও এর ব্যতিক্রম নয়। দুর্ভোগ ও হয়রানির মাধ্যমে মানুষকে বিনা অপরাধে কষ্ট দেয়াকে পাপ বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। কুরআনে এসেছে-

‘যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (সুরা আহজাব : আয়াত ৫৮)

আরও

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

সড়ক অবরোধ কিংবা পণ্যদ্রব্যের দাম বাড়িয়েই নয় যে কোনো ভাবে মানুষের মনে কষ্ট দিলে এ অপরাধে অপরাধী হবে মানুষ। এ জন্য কারো মনে ব্যাথ্যা, কাউকে কটু কথা বলা, দেনাদারকে দেনা পরিশোধে অস্বাভাবিক চাপ প্রয়োগ করা, কাউকে স্বার্থের জন্য জুলুম অত্যাচার করা- এ সবাই ইসলামে নিষিদ্ধ। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে ঈমানহীন হয়ে পড়ে মানুষ। তাই মিথ্যা, প্রতরাণা, ধোঁকা, গিবত, গাল-মন্দসহ কোনো কাজেই মানুষকে কষ্ট দেয়া ঠিক নয়। এমনকি মানুষের মনের রাগ-ক্ষোভ ও অভিমান কারো ওপর প্রয়োগ না করা। যাতে যার সঙ্গে রাগ ক্ষোভ কিংবা অভিমান করা হয় সে যেন কষ্ট না পায়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে অন্যায়ভাকে দুর্ভোগ বা হয়রানি করতে নিষেধ করেছেন। অন্যকে কষ্ট দেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে- 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে ব্যক্তি যেনো তার প্রতিবেশিকে কষ্ট না দে। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন কথা বলে নতুবা চুপ থাকে।’ (মুসলিম)

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মানুষকে কষ্ট দেয়া আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। এ অপরাধকে সুদের মতো মারাত্মক অপরাধের সঙ্গে তুলনা করা হয়েছে। হাদিসে এসেছে-

আরও

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সঙ্গী-সাথীদের উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা কী জানো সবচেয়ে বড় সুদ কী? সাহাবারা বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- 

‘কোনো মুসলমানের সম্মানহানি ও (তাকে) অপদস্ত করাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় সুদ।’

প্রকৃত ঈমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে না। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে সব মানুষকেই প্রকৃত ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন, যাদের থেকে অন্য মুসলমান নিরাপদ। হাদিসে এসেছে-

‘ওই ব্যক্তিই হচ্ছে প্রকৃত মুসলমান যার হাত ও মুখ থেকে ওপর মুসলমান নিরাপদ থাকে।’ (বুখারি, মুসনাদে আহমদ, নাসাঈ)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
‘আল্লাহর কসম! সে ব্যক্তি প্রকৃত মোমিন হতে পারে না। এভাবে তিনবার বলার পর তাঁকে জিজ্ঞাসা করা হলো- ‘হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে সেই ব্যক্তি?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন- ‘যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমদ)

মনে রাখতে হবে

কাউকে কষ্ট দেয়া ব্যক্তি যদি নামাজি-রোজাদার ও দানসাদকারী হলে সে জাহান্নামে যাবে বলেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-

‘এক ব্যাক্তি বললেন, হে আল্লাহ রাসুল! এক নারী বেশি বেশি নামাজ, রোজা এবং দান-সদকা করে। কিন্তু সে তার প্রতিবেশিকে তিরস্কার করে এবং কষ্ট দেয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এমন নারী জাহান্নামে যাবে। ওই আবার বললেন, ‘আরেক নারী নামাজ, রোজা এবং দান-সদকা কম করে, তবে সে তার প্রতিবেশীকে গালিগালাজ করে না এবং কষ্ট দেয় না। এবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘সে নারী জান্নাতে যাবে।’ (মুননাদে আহমদ, মুসতাদরাকে হাকেম) 

কুরআন-সুন্নাহর আলোকে বুঝা যায়, ইসলাম শান্তি ও সহাবস্থানের দিকে মানুষকে আহ্বান করে। অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। শান্তি ও সহাবস্থানে রয়েছে আল্লাহর রহমত। আর অন্যায় ও অপরাধে রয়েছে ধ্বংস ও অশান্তি।

ইসলামের নির্দেশনা মোতাবেক মানুষকে কষ্ট দেয়া যেমন ইসলামে নিষিদ্ধ। তাই কোনোভাবেই কোনো মানুষকে কষ্ট দেয়া যাবে না। শান্তি ও সহাবস্থানের লক্ষ্যে ব্যক্তি সমাজ রাষ্ট্র ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত, যে কোনো সমস্যার সমাধানে মানুষকে কষ্ট না দিয়ে সমাধানের সুপথ খুঁজে বের করা।

সড়কে যাত্রীদের হয়রানি না করা। আবার যাত্রীরা শ্রমিকদের হয়রানি করা থেকে বিরত থাকা। বাজার নিয়ন্ত্রণে সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শান্তি ও স্বস্থি ফেরানো। এসবই ঈমানের একান্ত দাবি। কুরআন-সুন্নাহর আলোকে সুষ্ঠু ও সুন্দর সমাধানের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠাই হোক ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের একমাত্র কাজ। ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহ তাআলা সবার প্রতি রহম করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে