প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:১৭

রাতে ঘুমানোর আগে অনেকেই নানা চিন্তায় অস্থির হয়ে পড়েন। মানসিক অস্থিরতা, উদ্বেগ কিংবা দুশ্চিন্তা ঘুমের ব্যাঘাত ঘটায়। অথচ ইসলাম আমাদেরকে এমন একটি সহজ দোয়া শিখিয়েছে, যা পড়লে আল্লাহর রহমতে মানসিক শান্তি ফিরে আসে এবং ঘুম গভীর হয়। রাসুল (সা.) বিভিন্ন সময়ে সাহাবিদের এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যা ঘুমানোর আগে পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, এই দোয়াটি পড়লে রাতভর ফেরেশতারা পাহারা দেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকেও রক্ষা পাওয়া যায়।
