মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগামী বছর আরও ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ নভেম্বর ২০১৯, ১:১৭

শেয়ার করুনঃ
আগামী বছর আরও ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা!

চলতি বছর শুরু হওয়া ডেঙ্গু বিভিন্ন কারণে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বরং বছরব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। কখনও কখনও তা আশঙ্কাজনক পর্যায়েও চলে গেছে। আর ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে সরকারি হিসাবের সঙ্গে বেসরকারি হিসাবের রয়েছে বিপুল পার্থক্য। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হিসাবকে ‘ডেঙ্গু আক্রান্ত প্রকৃত রোগী ও প্রকৃত মৃত্যুর আসল চিত্র’ বলে ধরা যাবে না। তারা বলছেন, সরকারি হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই বছরব্যাপী কর্মপরিকল্পনা-কর্মকৌশল নির্ধারণ করে সে অনুযায়ী কাজ না করলে আগামী বছর রোগটি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সরকারের স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, চলতি বছরে গত ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৩৯১ জন। হাসপাতাল ছেড়েছেন ৯৬ হাজার ৩৮৮ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও রেকর্ড করেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে গঠন করে একটি ডেথ রিভিউ কমিটি। ৭ নভেম্বর কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এ পর্যন্ত আইইডিসিআরে বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৫১টি মৃত্যুর ঘটনার মধ্যে ১৭৯টি পর্যালোচনা করে তারা ১১২টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে। এর আগে ২০০০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু ছিল ৯৩টি।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি
তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই হিসাবের চেয়ে ডেঙ্গু আক্রান্ত ‘প্রকৃত রোগী এবং প্রকৃত মৃত্যুর আসল চিত্র’ বলে ধরা যাবে না, প্রকৃত রোগীর সংখ্যা আরও অনেক বেশি। কন্ট্রোল রুম যে কয়টি হাসপাতালের তথ্য দেয়, তার বাইরে হাসপাতাল সংখ্যা অনেক বেশি, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গলির ওষুধের দোকানে যাওয়াদের সংখ্যাও এতে যোগ করা হয় না, হাসপাতালে বহির্বিভাগ থেকে কত রোগী চিকিৎসা নিয়েছেন, সেটাও এই তথ্যের ভেতরে নেই। কেবল ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিয়েছেন তারা। আর বিপুল সংখ্যক রোগী রয়েছেন, যারা চিকিৎসকের কাছে না গিয়ে, হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিয়েছেন, সরকারি হিসাবে যুক্ত হয়নি তারাও, যারা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাই ঠিক কত মানুষ এবারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান সরকারি এই হিসাব থেকে পাওয়া সম্ভব নয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কন্ট্রোল রুম জানায়, ৭ নভেম্বর পর্যন্ত এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯৫ জন। এখনও কমেনি ডেঙ্গুর প্রকোপ, কতদিন এ অবস্থা থাকবে সেটা বলতে পারছেন না কেউ। যদিও স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘পুরো দেশে মশা নিয়ন্ত্রণে। এখন থেকেই কার্যকর ভূমিকা রাখতে হবে, মশক নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কোনও সুযোগ নেই। নয়তো আগামী বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে।’

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করেছেন আইসিডিডিআর’বির সাবেক গবেষক আতিক আহসান। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজন। ডেঙ্গু এখন আর এপিডেমিক নয়, এনডেমিক হয়ে গেছে; সারা বছর ধরেই এতে মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। প্রতি মাসেই কোথাও না কোথাও মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই বছরে।’

আরও

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

আতিক আহসান আরও বলেন, ‘যেখানে ডেঙ্গু রোগী রয়েছে, সেখানেই মশা নিধনের ব্যবস্থা নিতে হবে, আর ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে ডেঙ্গুর প্রকোপ কোথায় বেশি বা কম সেই বিষয়টি সবার আগে জানা প্রয়োজন। কারণ, ডেঙ্গু রোগীর সংখ্যা জানা গেলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।’

জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম আলমগীর বলেন, ‘‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে যেসব কার্যক্রম চলছিল সে কাজগুলো চলমান রাখতে হবে, কোনোভাবেই এসব কাজ থামিয়ে দিলে চলবে না। একইসঙ্গে মানুষকে ব্যক্তিগতভাবেও সচেতন থাকতে হবে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জানতে চাইলে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘‘ডেঙ্গু নিয়ন্ত্রণের সব প্রোগ্রাম ‘স্লো’ হয়ে গেছে। কোনও কর্মসূচি এখন নেই বললেই চলে। কিন্তু ডেঙ্গু বছরব্যাপী চলবে। এখন আর কোনও নির্দিষ্ট মাস বা নির্দিষ্ট সময় নেই, কখনও কখনও কিছুটা হয়তো কমে আসবে।’’

কবিরুল বাশার বলেন, ‘শীতের সময়ে কমবে। কারণ, আউটডোর কন্টেইনার কমে যাবে। বৃষ্টি কম মানে আউটডোরে মশা তৈরির জায়গা কমবে, কিন্তু ইনডোরে যে মশা তৈরির জায়গাগুলো রয়েছে, যেসব জায়গায় মানুষ পানি জমিয়ে রাখে, আন্ডার কনস্ট্রাকশন যেসব কাজ চলছে, সেখানে সবসময়ই পানি জমে থাকে। এজন্য সারা বছর ডেঙ্গু থাকবে। তাই আগামী বছরের জন্য যেসব প্রোগ্রাম বা প্ল্যানিং রয়েছে, সেগুলো সিটি করপোরেশন, স্থানীয় সরকারমন্ত্রী, সচিব—সবাইকে দেওয়া হয়েছে। এসব পরিকল্পনা যদি কার্যকর করা না হয়, তাহলে আগামী বছরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করবে।’

এদিকে, কাজের গতি কিছুটা কমেছে বলে স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘কিছুটা গতি কমেছে এটাও সত্য। তবে, আমাদের কাজকর্ম থামেনি। আগের মতো নিয়মিত কাজগুলো চলমান রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা পুরনো ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ ব্যবহার শুরু করেছি। পাশাপাশি ৫ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা নিয়েছি।’ এজন্য একটি বিশেষ প্রকল্প নিতে মন্ত্রণালয়ের আনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশা নিধনে আমরা এরই মধ্যে একটি জরিপ পরিচালনা করেছি। জরিপ অনুযায়ী প্রায় ১১টি ওয়ার্ডে মশার ঘনত্ব পাওয়া গেছে। সেখানে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগামীকাল বছরব্যাপী কর্মপরিকল্পনার বিষয়ে একটি বৈঠক করবো। আমাদের কার্যক্রম কীভাবে আরও জোরদার করা যায়, সেদিকে এখন নজর দিচ্ছি। এ জন্য আমরা একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা চাই এ কাজে সবাই অন্তর্ভুক্ত হোক। আর মশার জন্মস্থান যদি আমাদের হয় তাহলে আমরা ব্যবস্থা নেবো। যদি অন্য সংস্থার হয় তাহলে আমরা তাদের ডেকে বলবো, তারা যেন সেখানের ব্যবস্থা নেয়।’ রাজধানীর খালগুলো পরিষ্কার রাখার জন্যও ওয়াসার প্রতি আহ্বান জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার