
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:১৪

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন। শনিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তার জটিল রোগের চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ইতোমধ্যে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তিনি জানান, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাবেন।
