
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:২২

নিজের নামে বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটে বসবাস না করে অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন—এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামী শনিবার (৩১ অক্টোবর) মধ্যে সরকারি বাসা থেকে সব ভাড়াটে ও সাবলেটগ্রহীতাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও ভাড়াটে পাওয়া গেলে বরাদ্দ বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
