
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩০

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। আটক বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনার রাতে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। ধাওয়াকারীরা পুলিশের লোক ছিল বলেও পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তবে দীপের এই বক্তব্য যাচাই করছে তদন্তকারী সংস্থা।
