
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৮

জুলাই গণঅভ্যুত্থানের সময় শরীরে নয়টি গুলি লাগার দাবি করে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় জাল চিকিৎসাপত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে পুলিশ। তদন্তে বাদী নূর হোসেনের গুলিবিদ্ধ হওয়া তো দূরের কথা, ২০২৪ সালের ৪ আগস্ট তিনি আহতই হননি বলে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থা। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মামলার ৮৪ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
