
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৯

ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর অবশিষ্ট ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর। চট্টগ্রাম ও ঢাকার সরকারি গুদামে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষায় এ উপাদানের সন্ধান পাওয়া গেছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে চালের বাকি অংশ অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
