বুধবার, ২৬ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১১:৫৫

শেয়ার করুনঃ
১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক বৈষম্যের শিকার বলে বিবেচিত সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় তারা পদোন্নতি, বকেয়া আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পূর্বে জারি করা একটি প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

আরও

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা এ সুবিধার আওতায় আসছেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত, চাকরিচ্যুত, বরখাস্ত, অব্যাহতিপ্রাপ্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ অবসর, অকালীন অবসর কিংবা অন্যান্য প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ প্রণোদনাও দেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সশস্ত্র বাহিনীতে বৈষম্য ও রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আবেদন যাচাই করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তিন বাহিনীর সদর দপ্তর পৃথকভাবে পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করে।

পরবর্তীতে চলতি বছরের মে মাসে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটি আবেদন, নথিপত্র এবং সংশ্লিষ্ট সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সরকারের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সামরিক কর্মকর্তা পুনর্বাসনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ভূতাপেক্ষ পদোন্নতিবকেয়া বেতন-ভাতা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

প্রজ্ঞাপন অনুযায়ী, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতিও দেওয়া হয়েছে। এছাড়া বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ও অকালীন অবসরে যাওয়া কর্মকর্তাদেরও তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অতীতে অন্যায় বা বৈষম্যের শিকার বলে বিবেচিত কর্মকর্তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার পুনর্বহাল করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এখন ধাপে ধাপে এ সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাত নির্দেশনা দিল মাউশি

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাত নির্দেশনা দিল মাউশি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করা ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টার অবস্থানকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি ভুটানের

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

দেশের আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদ। একই সঙ্গে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের আদেশ দেওয়া হয়। এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহ

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। বিচার বিভাগের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা