প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১৫:১৫

বিশ্বকাপের শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, তার দেশের দল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর সামর্থ্য রাখে এবং সেই বিশ্বাস নিয়েই তারা মাঠে নামবে।
