দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তা ও বিদ্যালয়ের খেলার মাঠ মেপে দেখেন।
তিনি জানান, রাস্তার নকশা অনুযায়ী ২৬ ফুট তা উদ্ধারে আইনি ব্যবস্থা নেয়া হবে ও পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের খেলার মাঠ চারিদিকে খুঁটি গেড়ে উদ্ধার করা হয়। সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, সরকারি রাস্তার জায়গা উদ্ধার করে মানুষের চলাচল অব্যাহত রাখা হবে।
এদিকে দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উৎফুল্ল হয়ে পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল আলম এ ব্যাপারে প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।