
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১২:১৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষক সংকট নিরসনের পথে বড় অগ্রগতি এসেছে। ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করা হয়। এর ফলে দীর্ঘদিন স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
