
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৯:৪৪

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৫ ফেব্রুয়ারি যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে বলা হয়েছে।
