বুধবার, ২৫ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য ‘বেঞ্চমার্ক’: অধ্যাপক ইউনূস

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০

শেয়ার করুনঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য ‘বেঞ্চমার্ক’: অধ্যাপক ইউনূস

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা ‘বেঞ্চমার্ক’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক ধারার জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

আরও

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা এই নির্বাচনকে একটি ‘উৎসবমুখর’ আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশে একটি সুস্থ ও শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১৮ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং জানান, নির্বাচনে বিজয়ীদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তিনি বাংলাদেশের নতুন শ্রম আইন ও সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে আঞ্চলিক রাজনীতি, আসিয়ান সদস্যপদ, সার্ক পুনরুজ্জীবন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। আলোচনাকে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

নির্বাচন২০২৬বেঞ্চমার্কঅধ্যাপক ইউনূস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
সূত্র: বাসস

আরও

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে নামবে হাজারো মানুষের ঢল। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে স্মৃতিসৌধ এলাকায় ধোয়া-মোছা, রং-তুলির কাজ, আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত স্মৃতিসৌধ এলাকা এখন লাল-সবুজের সাজে সেজেছে বর্ণিল রূপে। বেদি সংলগ্ন সিঁড়িগুলো

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর-এ অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং ডাকটিকিট উন্মোচনের আগে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির

১০ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশে সিদ্ধান্ত নিতে বাধ্য সংসদ!

১০ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশে সিদ্ধান্ত নিতে বাধ্য সংসদ!

অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংবিধান অনুযায়ী আগামী ১০ এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় সংসদকে। বাংলাদেশ সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুসারে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ অনুমোদন না পেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর ১৫

আজ ২৫ মার্চ: সেই কালরাতে ইতিহাস কেঁপেছিল রক্তধারায়

আজ ২৫ মার্চ: সেই কালরাতে ইতিহাস কেঁপেছিল রক্তধারায়

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে স্তব্ধ হয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা। দিনটি স্মরণে আজ বুধবার সারাদেশে পালন করা হচ্ছে নানা কর্মসূচি, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১