রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

শেয়ার করুনঃ
গণভোটে ‘হ্যাঁ’ভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দরজা খুলবে। তিনি নিজে ভোট দেওয়ার পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতজনদের ভোট কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত অংশগ্রহণেই দেশ বদলানো সম্ভব।

প্রফেসর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানকে জাতির ইতিহাসে একটি ব্যতিক্রমী অর্জন হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই আন্দোলন অপ্রত্যাশিতভাবে দেশের জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে কিছু কাঠামোগত সংস্কার সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

তিনি বলেন, আরও গভীর ও দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই জনগণের সম্মতি নেওয়া হচ্ছে। গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত জানাতে পারবেন এবং রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধান উপদেষ্টা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশের পথে অগ্রসর হওয়া। এতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতকরণ, সংসদে বিরোধী দলের শক্তিশালী ভূমিকা এবং নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি। পাশাপাশি ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও রয়েছে।

প্রধান উপদেষ্টাজুলাই সনদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সীমিত করা, সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত না রাখা এবং মৌলিক অধিকার আরও সুরক্ষিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতির কথাও তুলে ধরেন।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

শেষে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনের দিন গণভোটে অংশ নিয়ে রাষ্ট্রকে নিজেদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে ‘হ্যাঁ’ ভোট দিন। তাঁর আশা, জনগণের সম্মিলিত সিদ্ধান্তেই একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশের সূচনা হবে।

সর্বশেষ সংবাদ

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে