শুক্রবার, ১৯ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

রাষ্ট্র পুনর্গঠনে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৭

শেয়ার করুনঃ
রাষ্ট্র পুনর্গঠনে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও এই সহাবস্থান বজায় রাখতে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেট জেলা থেকে শুরু হওয়া নির্বাচনী সফরের শেষ জনসভা ছিল এটি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়। তারা এমন একটি নিরাপদ রাষ্ট্র প্রত্যাশা করে, যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে ভোটাধিকার ফিরে এসেছে, তা আগামী ১২ ফেব্রুয়ারি যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

আরও

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার
ভোটের আগে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, একটি বাহিনী ও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে। এমনকি প্রবাসীদের ব্যালট দখলের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি বলেন, বর্তমান ষড়যন্ত্রকারীদের সঙ্গে অতীতের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির কোনো পার্থক্য নেই। উভয় পক্ষই একই গোষ্ঠীর বলে মন্তব্য করে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

ক্ষমতায় এলে লক্ষাধিক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, শুধু গার্মেন্টস শিল্পে নির্ভর না করে নতুন শিল্প গড়ে তোলা হবে। নারী, কৃষক ও দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। বক্তব্যের শেষে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারেকরহমানধর্মীয়সম্প্রীতিনির্বাচন২০২৬
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

এ সম্পর্কিত আরও পড়ুন

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে এ বিক্ষোভ ও হামলা চালান বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের তুলনায় জামায়াতে ইসলামীর ঘোষিত ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১২ জুন) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত বাজেট-পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর জামায়াত ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করে। মিয়া

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত এবং ঋণনির্ভর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর জাতীয় সংসদ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বাজেটকে পুষ্টিগুণহীন চানাচুরের সঙ্গে তুলনা করে বলেন, এই বাজেট দেখতে আকর্ষণীয় ও শুনতে ভালো লাগলেও এর ভেতরে জনগণের জন্য বাস্তব