রবিবার, ২১ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আওয়ামী লীগের ভবিষ্যৎ, হাসিনা যুগের সমাপ্তি: আল জাজিরাকে যা বললেন জয়

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

শেয়ার করুনঃ
আওয়ামী লীগের ভবিষ্যৎ, হাসিনা যুগের সমাপ্তি: আল জাজিরাকে যা বললেন জয়

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সহিংসতার অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বর্তমানে কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয় এবং দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

এর আগে এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন “হতে দেওয়া হবে না” এবং দলটিকে দমন করা হলে পরিস্থিতি সহিংসতার দিকে যেতে পারে। এই বক্তব্যকে কেন্দ্র করে আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, এই বক্তব্য কি সহিংসতার উসকানি নয়?

জবাবে জয় বলেন, “আমি সহিংসতার হুমকি দিইনি। আমি বলেছি, যদি কাউকে সহিংসভাবে দমন করা হয়, প্রতিবাদের সুযোগ না দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই সহিংসতা সৃষ্টি হতে পারে। আমি আমার কর্মীদের কাউকে হামলা করতে বলিনি।”

আরও

আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের শত শত কর্মী নিহত হয়েছেন। ত্রিশের বেশি মানুষ হেফাজতে মারা গেছেন। সম্প্রতি দলের এক সংখ্যালঘু নেতা, একজন হিন্দু, কারাগারে নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আল জাজিরার সাংবাদিক তখন ঢাকার ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। পুলিশ জানিয়েছে, এই হত্যায় ছাত্রলীগের সঙ্গে যুক্ত একজনের নাম এসেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের সমালোচক হওয়ায় হাদিকে হত্যা করা হয়, যা ছিল রাজনৈতিক প্রতিশোধ।

এ বিষয়ে জয় সরাসরি দায় অস্বীকার করে বলেন, “এই মুহূর্তে যদি আমাদের হত্যাকাণ্ড চালানোর সক্ষমতা থাকত, তাহলে কি এই সরকার টিকে থাকত? আওয়ামী লীগের এমন সহিংস লোক নেই।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে ছাত্রলীগে যুক্ত থাকলেও তার ভূমিকা বা পদ কী ছিল, সেটি স্পষ্ট নয়। “ছাত্রলীগে লক্ষ লক্ষ তরুণ যুক্ত ছিল। একজন কোথাও যুক্ত ছিল মানেই পুরো দল দায়ী—এটা যুক্তিসংগত নয়,”—বলেন জয়।

আওয়ামীলীগসজীবওয়াজেদজয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পদ্মা ব্যারাজ: মেগা প্রকল্পে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছে দেশ

পদ্মা ব্যারাজ: মেগা প্রকল্পে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছে দেশ
সাংবাদিক যখন বলেন, সহিংসতার আশঙ্কার কথা বলা এবং বাস্তবে একটি হত্যাকাণ্ড—এই দুইয়ের মধ্যে যোগসূত্র মানুষ টানতেই পারে, তখন জয় বলেন, তার বক্তব্য এসেছে ‘প্রতিবাদের প্রেক্ষাপট’ থেকে।

তিনি বলেন, “আপনি কি আওয়ামী লীগকে এখন রাস্তায় দেখছেন? আমাদের ১০ হাজারের বেশি মানুষ কারাগারে। আমরা যখনই প্রতিবাদ করতে গিয়েছি, তখনই গ্রেপ্তার করা হয়েছে। তাই আওয়ামী লীগ সহিংসতায় জড়িত নয়।”

বর্তমানে আওয়ামী লীগের কৌশল সম্পর্কে জয় বলেন, তাদের অবস্থান হলো—কারচুপিপূর্ণ নির্বাচনে জনগণ যেন ভোট না দেয়। “আমরা সেটাই করছি,”—বলেন তিনি।

এই সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি এখন নেতৃত্ব পরিবর্তন, নিষেধাজ্ঞা, সহিংসতার অভিযোগ এবং অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শেখ হাসিনার অবসর নেওয়ার ইঙ্গিত দলটির ভবিষ্যৎ রাজনীতিকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

সর্বশেষ সংবাদ

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

এ সম্পর্কিত আরও পড়ুন

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

ধারাবাহিক বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলো ইতোমধ্যে পানিতে প্লাবিত হতে শুরু করেছে। এতে অনেক আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে বন্দিদের আর্থিক লেনদেন, অবস্থান শনাক্তকরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন। রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ। কারা কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থায় বন্দিদের সব ধরনের লেনদেন সম্পূর্ণভাবে ডিজিটাল এবং নগদবিহীন (ক্যাশলেস)

১৪ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

১৪ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ জুন) দুপুরের মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,

আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এ সফরকে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারি,