বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের উদ্দেশে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ বহর, ট্রাম্পের সতর্ক বার্তা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬

শেয়ার করুনঃ
ইরানের উদ্দেশে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ বহর, ট্রাম্পের সতর্ক বার্তা

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিকে নিবিড়ভাবে নজরে রাখতে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর ইরানের উদ্দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা একটি আর্মাদা ইরানের দিকে পাঠিয়েছি। আমি বলছি না যে কোনো কিছু ঘটতেই যাচ্ছে, তবে আমরা তাদের নিবিড় নজরদারিতে রাখছি। প্রয়োজনে এই বহর ব্যবহারের প্রস্তুতিও আছে।”

ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহাম এবং একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতোমধ্যে ইরানের উদ্দেশে রওনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এই বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে বলে জানানো হয়েছে।

আরও

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা
একজন মার্কিন কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। হামলা প্রতিহত করতে বহরে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরকও বহরের অংশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মার্কিন কর্মকর্তারা জানান, গত সপ্তাহেই এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এই যুদ্ধজাহাজ বহর যাত্রা শুরু করে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছর জুনে দুই দেশের মধ্যে সীমিত সংঘাতও ঘটে।

এ ছাড়া গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দমন-পীড়ন হলে সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে। যদিও শেষ পর্যন্ত অভিযান হয়নি, তবে যুদ্ধজাহাজ পাঠানোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্যযুদ্ধজাহাজযুক্তরাষ্ট্র
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র: রয়টার্স

আরও

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

এ সম্পর্কিত আরও পড়ুন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে এবং এর সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর কম্পন নেপালেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। এর আগে গত

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় তারা নিজ নিজ জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবেন অথবা ইউরোপীয় পর্যায়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে সমর্থন করবেন। যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের