শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্র নিষিদ্ধের প্রস্তাব ডিসিদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০

শেয়ার করুনঃ
আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্র নিষিদ্ধের প্রস্তাব ডিসিদের

জেলা প্রশাসকরা আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্র এবং ছররা গুলি নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন। জনবিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসব অস্ত্র ব্যবহারের পরিবর্তে বিকল্প উপায় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তারা। আগামী ডিসি সম্মেলনে এ বিষয়টি উত্থাপনের পরিকল্পনা রয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসি সম্মেলন সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয়। তবে এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সম্মেলন। ডিসি এবং বিভাগীয় কমিশনারদের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  

আরও

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

প্রস্তাবে উঠে এসেছে, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় ছররা গুলির ব্যবহার মানুষের শারীরিক ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে মারণাস্ত্র এবং ছররা গুলি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন কিছু জেলা প্রশাসক। এ প্রস্তাবকে সমর্থন করে মতামত তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।  

কয়েকজন ডিসি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকে কেপিআই নিরাপত্তার আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

আইনশৃঙ্খলা বাহিনী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

আগামী ডিসি সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্মেলনে সরকারের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন এবং মাঠ প্রশাসনের সমস্যাগুলো সমাধানের দিক নির্দেশনা দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবগুলো স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় বাস্তবায়নের উপযোগিতা বিবেচনা করা হবে।  

এবারের সম্মেলনে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করবেন এবং জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। এটি বর্তমান সরকারের সামগ্রিক নীতিমালার প্রয়োগ এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।  

উল্লেখ্য, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা তাঁদের এলাকার চ্যালেঞ্জ এবং উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে থাকেন। এর ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবারের সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর এবং মানবিক পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে।  

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করা হবে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এই সংকট বর্তমান

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বার সভাপতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায় করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে আগে জারি করা