বুধবার, ২৯ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়ক্রিকেটবাংলাদেশ

মিরাজ নৈপুন্যে রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১:৪৬

শেয়ার করুনঃ
মিরাজ নৈপুন্যে রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

দারুণ এক জয়ের সাক্ষী হলো মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সাকিব-এবাদত যে ভিত গড়ে দিয়েছিলেন তার ওপরে ব্যাটারদের ব্যর্থতা হারাতে বসেছিল বাংলাদেশকে। কিন্তু শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের বীরত্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

আরও

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১ উইকেটে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। ৫ উইকেট শিকার করেন সাকিব। এবাদত নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে স্বপ্ন দেখা বাংলাদেশ হঠাৎ পথ হারায়। তবে শেষ উইকেটে মিরাজ-মুস্তাফিজ জুটি অবিশ্বাস্য জয় এনে দেয় টাইগারদের। দুজনের । ৫৪ রানের জুটিতে বধ হয় ভারত। জয়ের বন্দরে এসে তরী ডুবানো বাংলাদেশের এ যেন উল্টোযাত্রা দেখা গেল আজ।

আরও

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংস ওপেন করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ভারতকে ব্রেক থ্রু এনে দেন দীপক চাহার। ওপেনার নাজমুল হোসেন শান্তকে রানের খাতা খুলতে দেননি তিনি। প্রথম বলেই স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন শান্ত।

দলীয় ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। সিরাজের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা দেন বিজয়। আগের ওভারে দীপক চাহারের বলে এলবিডব্লিউ হয়েছিলেন, রিভিউ নিয়ে বেঁচে যান এনামুল। বল যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। পরের ওভারে আর বাঁচলেন না। মোহাম্মদ সিরাজকে ফ্লিক করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৯ বলে ১৪ রান সংগ্রহ করেন বিজয়। মারেন ২টি চার।

দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে। ক্রিজে স্বাচ্ছন্দে ব্যাট করছিলেন দুজনে। যতক্ষণ ছিলেন মনে হচ্ছিল, সহজ জয়ই পাবে টাইগাররা। কিন্তু, দলীয় ৭৪ রানে ওয়াশিংটন সুন্দরের বলে রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন লিটন। তার ৬৩ বলে খেলা ৪১ রানের ইনিংসে আছে ৩টি চার ও ১টি ছয়ের মার।

লিটনের বিদায়ের পর ভালোই খেলছিলেন সাকিব। ম্যাচ রেখেছিলেন বাংলাদেশের নিয়ন্ত্রণেই। দলীয় ৯৫ রানে বিদায় নেন সাকিবও। ৩৮ বলে ২৯ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এরপর উইকেটে এসে শুরু থেকেই নড়বড়ে রিয়াদ-মুশফিক। টেস্ট মেজাজে ব্যাট করে চাপ বাড়াচ্ছিলেন দলের ওপর। ২৩ তম ওভার থেকে ৩৩তম ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি মারতে পারেনি তারা। টানা দুই ওভারে বিদায় নেন দুজনই। শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন টেস্ট মেজাজে ব্যাট করা রিয়াদ। ৩৫ বল খেলে ১৪ রান করেছেন সাইলেন্ট কিলার রিয়াদ। মারতে পারেননি কোনো বাউন্ডারি।

এর ঠিক পরের ওভারে মুশফিকুর রহিমের স্ট্যাম্প উড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। ৪৫ বল খেলে ১৮ রান করেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। তার ইনিংসেও ছিল না কোনো চার বা ছয়ের মার।

এরপর মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। কুলদীপ সেন ফেরান আফিফ-এবাদতকে। হাসান মাহমুদকে ফেরান মোহাম্মদ সিরাজ। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মিরাজ। মুস্তাফিজকে নিয়ে লড়াই করতে থাকেন। দুজনের ৫১ রানের জুটিতে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার ও শার্দুল ঠাকুর।

এর আগে মিরপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা হয় সাবধানী। মুস্তাফিজের করা প্রথম ওভারে আসে ১ রান। চতুর্থ ওভারেই মিরাজকে আক্রমণে আনেন লিটন দাস। অধিনায়কের আস্থার প্রতিদান এই স্পিনার দেন পরের ওভারেই। স্পিন ভেল্কিতে বোকা বনে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়া করে ৪৮ রান। এরপরই দৃশ্যপটে সুপার সাকিব। এক বলের ব্যবধানে ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় কাপ্তান রোহিত শর্মা আর বিরাট কোহলিকে। সেখানেই থামেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব।

শুধু সাকিবই নন, বোলিংয়ে আগুন ঝরিয়েছেন এবাদত হোসেনও। ভারতের চার ব্যাটারকে তুলে নিয়েছেন তিনি। ৮.২ ওভার বোলিং করে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

ভারতের হয়ে কেএল রাহুল বাদে কেউই দাঁড়াতে পারেননি। রাহুলের ৭০ বলে ৭৩ রান ভারতকে ১৮৬ রানের পুঁজি গড়তে সহায়তা করে। রাহুল ছাড়াও রোহিত শর্মা করেছেন ২৯ রান এবং আইয়ার করেছেন ২৪ রান।

সর্বশেষ সংবাদ

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, নারীদের সমান সুযোগ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ নীতিগত সহায়তার অংশ হিসেবে সরকারি চাকরির নির্দিষ্ট ক্ষেত্রে নারী কোটা পুনর্বহাল করা প্রয়োজন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি

জুলাই আন্দোলনের গুলি নিয়ে বিভ্রান্তি নয় তদন্ত প্রয়োজন: তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনের গুলি নিয়ে বিভ্রান্তি নয় তদন্ত প্রয়োজন: তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত এবং এই অস্ত্রে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহৃত হয়। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের প্রথম দিনকে কেন্দ্র করে মঙ্গলবার বঙ্গভবনে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত আনুষ্ঠানিক এসকর্ট প্রদান করে। গাড়ি