রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলবাংলাদেশ

রাঙ্গাবালীতে ৩০০ ফুট লম্বা কাঠের সেতু নির্মাণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২০:১৩

শেয়ার করুনঃ
রাঙ্গাবালীতে ৩০০ ফুট লম্বা কাঠের সেতু নির্মাণ

৩০০ ফুট দৈর্ঘ্য বাঁশের সাঁকোটি ছিলো মহাদুর্ভোগের কারণ। প্রায় এক যুগ আগে স্বেচ্ছাশ্রমে আমলাভাঙা খালের ওপর সাঁকোটি নির্মাণ করেছিল গ্রামবাসী। এরপর প্রতি বছরই মেরামত করে পারাপার হয়ে আসছেন এলাকার লোকজন। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে সেটি  নড়বড়ে হয়ে গিয়েছিল। লোকজন ওঠলেই থরথর করে কেপে উঠতো। তবুও বাধ্য হয়ে এ সাঁকোটি দিয়েই ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চলাচল করছিল। সর্বশেষ চলতি মাসে স্থানীয়রা পুন:নির্মাণের উদ্যোগ গ্রহণ করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের দক্ষিণ কাজিরহাওলা ও কাছিয়াবুনিয়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া আমলাভাঙা খালের ওপর বাস্তবায়ন করেন ৩০০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু। 

জানাগেছে, ২০০৮ সালে উপজেলার কাছিয়াবুনিয়া ও দক্ষিণ কাজির হাওলা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া আমলাভাঙা খালের ওপর ৩০০ ফুট লম্বা একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী। আর সেই সাকো পেড়িয়ে দক্ষিণ কাজির হাওলা, উত্তর কাজিরহাওলা, গ-াদুলা, নিজ হাওলা, উনিশ নম্বর রাঙ্গাবালী ও কাছিয়াবুনিয়া গ্রামের অন্তত  এক হাজার লোক পারাপার হয়ে থাকেন। তাছাড়া  সেতুর উত্তর পাড়ে দক্ষিণ কাজির হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় আর দক্ষিণ পাড়ে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ, রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, রাঙ্গাবালী হামিদিয়া রশিদিয়া দাখিল মাদ্রাসা, রাঙ্গাবালী সরকারি কলেজ, কাছিয়াবুনিয়া মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। তাই দক্ষিণ কাজির হাওলা, উত্তর কাজিরহাওলা, গ-াদুলা, নিজ হাওলা, উনিশ নম্বর  ও কাছিয়াবুনিয়া গ্রামের অন্তত এক-দেড় হাজার লোকের প্রতিদিন আমলাভাঙা খাল পারাপার হতে হয়। তাই স্থায়ী দুর্ভোগ লাঘবে সরকারিভাবে  একটি সেতু  নির্মাণের দাবি  গ্রামবাসীর।

আরও

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

সরেজমিনে দেখাগেছে, ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ২২ দিন ধরে আমলাভাঙ্গা খালে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যরে একটি কাঠের সেতু নির্মাণ করছে গ্রামবাসী। গত তিনদিন আগে শেষ হয়েছে নির্মাণ কাজ। ইতোমধ্যে সেতু দিয়ে লোকজন পারাপারও হতে শুরু হয়েছে। 

দক্ষিণ কাজির হাওলা গ্রামের বাসিন্দা মোশারফ মোল্লা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই আমলাভাঙা খালটা দিয়ে লোকজন পারাপারে খুবই অসুবিধা তারপর আমরা গ্রামবাসি সকলের সমন্বয়ে একটি কমিটি করে প্রথমত আমাদের নিজেদের উদ্যোগে ২০০৮ সাল থেকে আমরা এই সাঁেকাটি দিয়েছিলাম তখন আমাদের ১ লাখ ২৮ হাজার টাকা দিয়ে গ্রামবাসীর অর্থায়নে নির্মাণ করেছি। কিন্তু চেয়ারম্যান,মেম্বার ও আমলাদের  শরনাপন্ন হয়েছি তারা আশ্বাস দিয়েছেন কিন্তু সুরাহ হয়নি। চলতি বছর আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলাম তিনি আমাদের কাজে সহযোগীতা করেছেন এবং ১ লাখ ২০ হাজার টাকার  একটি অনুদান দিয়েছেন তাতে আমাদের কাজ সম্পূর্ণ হয়নি পরে গ্রামবাসি একত্রিত হয়ে আরো ১লাখ ৪৬ হাজার টাকা জোগান দিয়ে কাঠের সেতু নির্মাণ করি। 

আরও

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সেতু নির্মাণ কাজের আরেক উদ্যোক্তা রাঙ্গাবালী সরকারী কলেজের শিক্ষক নাজমুল মাসুদ বলেন, ‘একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিল এখানকার মানুষ। গ্রামাবাসীর অর্থায়নে প্রতি বছরই একটি বাশের সাকো সংস্কার করে পারাপার হয়ে আসছি। চলতি বছর উপজেলা চেয়ারম্যান মহোদয়ে নিকট গেলে  তিনি এখানে ডোনেশন করেন বাকিটা গ্রামবাসীর অর্থায়নে করেছি। কিন্তু যেভাবে করেছি তাতে হয়তো দুই বছর যেতে পারে কিন্তু স্থায়ী কোন সমাধান হয়নি। তবে আমাদের দাবি যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নজর দিয়ে একটি সেতু নির্মাণের মধ্যদিয়ে কয়েক গ্রামের যোগাযোগ ব্যবস্থার স্থায়ী  সেতুবন্ধন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির আহম্মেদ বলেন, আমলাভাঙা খালের ওপর দীর্ঘদিন যাবত ওখানকার লোকজন একটি বাঁশের সাঁকো পেড়িয়ে ঝূঁকি নিয়ে পারাপার হয়ে আসছে। চলতি অর্থবছরে উপজেলা পরিষদ থেকে তাদের দুই ধাপে ৯০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ যোগান দিয়েছি। একটি কাঠের সেতু নির্মাণ করার জন্য । ওখানে যাতে একটি স্থায়ী সেতুর নির্মাণ হয় সে বিষয়ে  সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করছি। যাতে দ্রুত  গ্রামবাসির দুর্ভোগ লাগোব হয়।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির বলেন, আমরা ইতোমধ্যে জায়গা পরিদর্শণ করে আয়রণ ব্রীজ প্রকল্পে প্রস্তাবনা পাঠিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।  

৩০০ ফুট লম্বাকাঠের সেতু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, যত্ন ও গুরুত্ব প্রকাশের উপলক্ষ হিসেবে প্রতি বছর ৩ অক্টোবর পালিত হয় বয়ফ্রেন্ড দিবস। এটি কোনো সরকারি বা আনুষ্ঠানিক ছুটি নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি অনানুষ্ঠানিক দিবস। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা নিশ্চিত সূচনাকাল নিয়ে তথ্য স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে ২০১০-এর দশকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জনপ্রিয়তা বাড়ার কথা জানা যায়। বয়ফ্রেন্ড দিবসে প্রেমিকের সঙ্গে সময়

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।