রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গির্জায় বিজেপি কর্মীদের বোমা হামলা, ব্যাপক ভাঙচুর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০:৬

শেয়ার করুনঃ
গির্জায় বিজেপি কর্মীদের বোমা হামলা, ব্যাপক ভাঙচুর

বড়দিনের উৎসব চলাকালীন গির্জায় ঢুকে তাণ্ডব চালাল এক দল দুষ্কৃতী। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এই ঘটনা ঘটেছে। অভিযোগের তির বিজেপির দিকেই। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতেরা বিজেপি কর্মী। যদিও এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে গেরুয়া শিবির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর থানার অন্তর্গত ওই গির্জায় বড়দিন উপলক্ষে শনিবার দুপুরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেইসময় ওই গির্জায় একদল দুষ্কৃতী এসে চড়াও হয়। পুলিশের কাছে করা অভিযোগেগির্জার পাদ্রিজানিয়েছেন, ওই দিন দুপুর ২টো নাগাদ প্রথমে গির্জার বাইরে চড়াও হয় একদল লোক। সেইসময় গির্জার ভিতরে বেশ কিছু মানুষ প্রার্থনার জন্য ছিলেন। বাইরে হামলা হচ্ছে শুনে তাঁরা গির্জার ভিতর থেকে বেরিয়ে পড়েন। এর পরেই ভিতরে ঢুকে আসে হামলাকারীরা। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জানলার কাচ, মাইক্রোফোন। প্রায় ১৫ মিনিট ধরে গির্জার মধ্যে ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন ওই পাদ্রি। তাঁর আরও অভিযোগ, বেরিয়ে যাওয়ার সময় বাইরে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। গাড়িটি তাঁর বলে জানিয়েছেন ওই পাদ্রি।

এই হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বুবুন প্রধান, উৎপল প্রধান এবং স্বপন বর্মা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃতেরা এলাকায় বিজেপি করেন।তিন জনকে এই ঘটনায় গ্রেফতার করা হলেই বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলমন নিশাকুমার বলেন, ‘‘ওই গির্জায় হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু, তার আগেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই আমরা তিন জনকে গ্রেফতার করেছি। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।তারাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে।’’ তিনি আরও জানান, এই হামলার ঘটনায় কেউ আহত না হলেও ওই গির্জার বেশ কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলা চালানোর সময় একাধিক বোমার আওয়াজও শুনতে পেয়েছেন তাঁরা। পুলিশ সুপারের দাবি, তাঁরাও বোমার আওয়াজের অভিযোগের কথা শুনেছেন। তাঁর কথায়, ‘‘উৎসব চলার সময় বাজি ফাটানো হয়ে থাকতে পারে। সেটাকেই কেউ কেউ বোমার আওয়াজ ভেবেছেন, এমনটা হতে পারে। কারণ, বোমা ফাটানোর কোনও প্রমাণ আমরা পাইনি। তবে তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিজেপির তরফে অবশ্য ওই গির্জায় হামলার নিন্দা করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করা হয়েছে। বিজেপি নেত্রী ভারতী ঘোষের কথায়, ‘‘এই রকম কোনও হামলার কথা আমার জানা নেই। আমাদের দলের কর্মীরা এই রকম কিছু ঘটাবেন বলে আমি বিশ্বাস করি না।’’ রাজ্য পুলিশের এই প্রাক্তন উচ্চপদস্থ কর্ত্রীর কথায়, ‘‘কোনও ধর্মীয় প্রতিষ্ঠানেই হামলা হওয়া উচিত নয়। সব ধর্মের প্রতিষ্ঠানকেই সবাই মিলে রক্ষা করা উচিত। হামলা যদি হয়ে থাকে, তা হলে হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।’’ কিন্তু হামলার অভিযোগে যে বিজেপি কর্মীরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সম্ভবত মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে— এমন আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেত্রী। তাঁর কথায়, ‘‘কেশপুরের ওসি এখন বিজেপি কর্মীদের ডেকে সরাসরি হুমকি দিচ্ছেন। তৃণমূলে না ফিরলে তিন মাস করে জেল খাটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। ওসি বলছেন, তিনি নিজে হামলা করিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন। ভগবানপুরেও একই রকম কিছু ঘটে থাকতে পারে।’’ নাম না করে অধিকারী পরিবারের দিকেও আঙুল তোলেন ভারতী। তিনি বলেছেন, ‘‘ভগবানপুর, ভূপতিনগর, পটাশপুর, খেজুরিতে কাদের রাজ চলে, সেটা কারও অজানা নয়। ওই এলাকা বিজেপি কর্মীরা হামলা করবেন, এটা বিশ্বাস করার কোনও কারণ নেই।’’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে, ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লির মতো জায়গায় গির্জায় ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। চলতি বছরের ১ এপ্রিল রাতে ওড়িশার রাউরকেল্লার একটি ক্যাথলিক গির্জায় হামলা চালায় একদল লোক। ওই একই দিনে কাটরা জ্ঞানপল্লী গ্রামে একটি গির্জায় মূর্তি ভাঙচুর করা হয়। তার আগে, ২০১৫ সালে দিল্লির বসন্ত কুঞ্জ এবং মধ্যপ্রদেশের জবলপুরেও গির্জায় হামলার ঘটনা ঘটে। তবে বাংলায় এমন ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শর্তের তালিকায় বলা হয়েছে,

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরানের সঙ্গে চলমান পাঁচ মাসব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেন্টাগন। সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দেওয়া হচ্ছে। শনিবার পেন্টাগনের মুখপাত্র শান পারনেল এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন পূরণে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ওই

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান শারীরিক অবস্থা ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন মানুষের মাঝে দেখা যায়। তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক চাপ তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি নিষেধাজ্ঞার বিল পাস হয়েছে। শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক

সর্বশেষ সংবাদ

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা