রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

দাবানলে পুড়ে ছাই গ্র্যান্ড ক্যানিয়নের শতবর্ষী লজ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৪৩

শেয়ার করুনঃ
দাবানলে পুড়ে ছাই গ্র্যান্ড ক্যানিয়নের শতবর্ষী লজ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন এবার প্রবল দাবানলের কবলে পড়ে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। ৯৬ বছরের পুরনো জাতীয় ঐতিহ্যের অংশ গ্র্যান্ড ক্যানিয়ন লজসহ অন্তত ৫০ থেকে ৮০টি অবকাঠামো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) জানিয়েছে, দাবানলের কারণে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শত শত বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সিবিএস নিউজ জানায়, দুটি বড় দাবানল— ড্রাগন ব্রাভো ফায়ার ও হোয়াইট সেজ ফায়ার— উত্তর প্রান্তজুড়ে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ড্রাগন ব্রাভো ফায়ারই সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন লজে আঘাত হানে।

৪ জুলাই হঠাৎ এক বজ্রপাতের মাধ্যমে ড্রাগন ব্রাভো ফায়ারের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি প্রায় ৫০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রতি ঘণ্টায় ৩২ কিমি গতিতে আগুন ছড়াতে থাকে, কখনো কখনো হাওয়ার গতিবেগ ৬৪ কিমিতে পৌঁছায়। আরেক দাবানল হোয়াইট সেজ ফায়ার ৯ জুলাই শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত ৪০,১৮৬ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। গ্র্যান্ড ক্যানিয়ন লজ মূলত একটি মৌসুমি হোটেল, যা ১৯২৮ সালে নির্মিত হয়েছিল এবং ১৯৩২ সালের এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে ১৯৩৭ সালে আবার নির্মিত হয়।

প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে এই লজ, চলতি বছরও এটি ১৫ মে চালু হয়েছিল এবং ১৫ অক্টোবর পর্যন্ত চালু থাকার কথা ছিল। কিন্তু এবারের দাবানলে লজের মূল ভবন ও আশপাশের ১২০টি কেবিন একেবারে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আরও

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

৫০০ জনের বেশি ফায়ারফাইটার দিনরাত কাজ করে যাচ্ছেন দাবানল নিয়ন্ত্রণে। আকাশপথে রাসায়নিক স্প্রে করে আগুন ঠেকানোর চেষ্টাও চলছে। তবে চলমান তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে আগুনে একটি চিকিৎসা বর্জ্য প্ল্যান্ট ধ্বংস হয়ে যাওয়ায় ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া এমনকি চোখের স্থায়ী ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।

গ্র্যান্ড ক্যানিয়ন দাবানল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই দাবানলে কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। তবে প্রাকৃতিক ঐতিহ্য, স্থাপনা ও স্বাস্থ্যঝুঁকি— সবমিলিয়ে অঞ্চলজুড়ে তৈরি হয়েছে এক গভীর সঙ্কট।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ৬০ দিনে অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে যেতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের বিরুদ্ধে ‘স্টিল ওয়াল অবরোধ’ আবার কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি বলেও দাবি করেছে সেন্টকম। সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনারা অভিযানটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে এখন বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে কোনো পরিস্থিতিতেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের যোদ্ধা মনে করলে ইরানের বীর সেনাদের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই সামরিক ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে হামলাটি

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া