প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৫২

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের উত্তর পাশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে স্টেশনের উত্তর পাশে ২ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
