প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে ভারতের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন।
