প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:১৫

দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ছয় ডলারের নিচে নেমেছে। শনিবার (১৪ নভেম্বর) দেশটিতে প্রতি গ্যালন ডিজেল বিক্রি হয়েছে গড়ে ৫ ডলার ৯৯৮ সেন্টে। আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা কমে আসা, জ্বালানির চাহিদা হ্রাস এবং অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ডিজেলের দামে এই পতন হয়েছে।
