প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১

ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য সংস্থাটির হাতে নেই।
