প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৮:২৭

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে।

