
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উদযাপন কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, উন্নয়নকাজ ভাগাভাগি এবং টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আগামী ২০ নভেম্বর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
