প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:২১

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হুতি বিদ্রোহীদের গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত-সমর্থিত কয়েকটি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান ও সামরিক লক্ষ্যবস্তুর তথ্য হুতিদের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আবুধাবি ও হুতিদের মধ্যে সরাসরি গোপন যোগাযোগও রয়েছে।
