প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলার মূল্যের ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিন্যান্স জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদের প্রায় অর্ধেক জব্দ করা সম্ভব হয়েছে। তবে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ এখনো হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। সব ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
