প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬

ইসরায়েলের নেসেট নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ঘুষ, হুমকি, সহিংসতা ও ব্যালট কারচুপির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর দেওয়া এক বিবৃতিতে দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে তদন্তের দাবি জানায়।
