প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে দলটি ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। তিন দিন ধরে চলা ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। চূড়ান্ত ফল ২৫ সেপ্টেম্বরের আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম।
