প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬

পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় বিনিয়োগকারীদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রব, আব্বাস, রশিদ, লাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি জায়গায় টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালানো হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
