প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৯

হুথি হামলা অব্যাহত থাকার মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তেলের বাজারে এই পতন দেখা যায়। রয়টার্সের তথ্যের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
