প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০

ভারতের দাবি করা হিমালয়ের বিতর্কিত এলাকায় পাকিস্তান ও চীন তাদের সীমান্ত সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে দুই দেশ পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন কার্যকর করার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করলেও ভারত বলেছে, দেশটি নিজেদের দাবি করা ভূখণ্ডে কোনো পাকিস্তান-চীন সীমান্তকে স্বীকৃতি দেয় না এবং এ ধরনের চুক্তির কোনো আইনগত ভিত্তিও নেই।
