প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

পটুয়াখালীর মহিপুর থানাধীন সদর ইউনিয়ন ও আলিপুর বাজার এলাকায় খাপড়াভাঙ্গা নদীর উপরে নির্মিত সেতুর নিচে এবং জনসাধারণের চলাচলের জায়গা দখল করে একের পর এক দোকান নির্মাণের হিড়িক পরেছে। স্থানীয়দের দাবি, এসব দোকান নির্মাণের পর প্রতি দোকান ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আবার দোকান বসিয়ে দেওয়া হলে সেখান থেকেও বছরে সর্বনিম্ন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
