
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৬

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় সরাসরি জড়িত তিন আসামি ও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার একজনসহ চারজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স কম হওয়ায় আসামিদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
