
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১২:৩৩

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ উপেক্ষা করে দিন-রাত সড়কে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে পরিচয় দিচ্ছেন এবং তারা অনলাইনভিত্তিক ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য।
