প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৯

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।
